মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে’

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান। ছবি : কালবেলা
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান। ছবি : কালবেলা

নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা নিয়ে শিক্ষাজীবনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন এক নতুন জীবন, রোমাঞ্চকর অধ্যায়। স্কুল-কলেজের জীবনের চেয়ে বিশ্ববিদ্যালয় জীবন একটু অন্যরকম। এর সঙ্গে মানিয়ে নিতে হবে। এই জীবনে সুখকর মুহূর্ত থাকবে, চ্যালেঞ্জ থাকবে। দুটোর জন্যই প্রস্তুত থাকতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আলোকিত মানুষ হওয়া। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা নিয়ে শিক্ষাজীবনের এ ধাপে দৃঢ়তায় এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন পুঁথিগত বিদ্যার বাইরের এক নতুন জীবন। এ জীবন মুক্তচিন্তার, উদ্ভাবনী চিন্তার। বিশ্ববিদ্যালয় নতুন পথ, নতুন চিন্তার সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে স্বাধীনতা আছে। তবে মনে রাখতে হবে, স্বাধীনতা মানে যা ইচ্ছা তা করা নয়। বরঞ্চ স্বাধীনতায় শৃঙ্খলাবোধ, শ্রদ্ধাশীলতা, সহনশীলতা থাকতে হবে। একজনের মতের সাথে অন্যজন দ্বিমত প্রকাশ করতে পারি। কিন্তু মত-দ্বিমত প্রকাশ হতে হবে মার্জিত, গঠনমূলক, শালীন।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। প্রতিনিয়ত এই সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মুহিতুল বারী রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল।

অনুষ্ঠানে ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, বিশ্বমানের শিক্ষা প্রদানের নিমিত্তে আমরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করি। শিক্ষার্থীদের আমরা বৈশ্বিক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করছি। আমাদের গ্র্যাজুয়েটরা গুগল, অ্যামাজনসহ বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকরি করছেন। শুধু শিক্ষা প্রদানই নয়, মানবিক, হৃদয়িক ও সহনশীল মানুষ তৈরিও আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শফিকুল হোসেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ বিন মাসুদের কোরআন তেলাওয়াতে শুরু হওয়া অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়। এর আগে প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদর্শন করে বিএনসিসির একটি সুসজ্জিত দল। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X