বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিল আইআইইউসি

‎আইআইইউসি কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় আনন্দ মিছিল করছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
‎আইআইইউসি কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় আনন্দ মিছিল করছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫ দফা দাবি নিয়ে দীর্ঘ পাঁচ দিনের আন্দোলন মাথায় শিক্ষার্থীদের দাবি মেনে নিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কর্তৃপক্ষ। এদিকে দাবি মেনে নেওয়ার বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের সমস্যার সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, ছাত্রদের প্রতিনিধিদলসহ প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি বৈঠকে অংশ নেন। বৈঠকে শিক্ষার্থীদের আন্দোলনের দাবি নিয়ে সমঝোতা হয়।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্র প্রতিনিধিরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনের দাবিগুলো মেনে নেওয়ার বিষয়টি জানালে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বিরাজ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিজয় মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করেন।

এর আগে, গত রোববার (২১ সেপ্টেম্বর) থেকে ১৫ দফা দাবি নিয়ে আন্দোলন শুরু করেন আইআইইউসির শিক্ষার্থীরা। আন্দোলনের তৃতীয় দিন মঙ্গলবার আইআইইউসি কর্তৃপক্ষ আন্দোলনের মুখে দাবিগুলো মেনে নিয়ে একটি রোডম্যাপ ঘোষণা করে। রোডম্যাপে দাবিগুলো আদায়ে সময় কালক্ষেপণ হওয়ায় শিক্ষার্থীরা পুনরায় আন্দোলনে নামেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলন নিয়ন্ত্রণ করতে বুধবার হঠাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। এতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আন্দোলনের তীব্রতা বাড়ে। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে গায়েবানা জায়নাজাসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

শিক্ষার্থীদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো—লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হলরুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্টের সুযোগ দেওয়া, পরিবহনের আধুনিকায়ন করা ও মেডিকেল সংস্কার করা।

‎শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় হলো আমাদের একটি পরিবার। এই পরিবারে ছাত্র ছাড়া আমরা একেবারেই অচল। আমরা তো শুরু থেকেই তাদের দাবি মেনে নিয়েছি; কিন্তু দাবিগুলো পূরণ সময়ের প্রয়োজন ছিল। সেই সময়টুকু আজ উভয়ের পক্ষে বৈঠকের মধ্যে সমাধান হয়েছে। এ ছাড়া আন্দোলনরত শিক্ষার্থীরা যখন বলেছিল আমরা ক্যাম্পাসে ফিরে যেতে চাই। এ কথাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হৃদয় ছুঁয়ে যায়। তা ছাড়া তাদের দাবিগুলো পূরণে দফায় দফায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বিভিন্নভাবে বৈঠক হয়েছে। শুক্রবার থেকে যথানিয়মে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে।

‎এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নেওয়ায় বিজয় উচ্ছ্বাস করে ছাত্র প্রতিনিধি মিনহাজুল আরেফিন বলেন, আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীবান্ধব। আমাদের যৌক্তিক দাবিগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ না মেনে থাকতে পারবে না। আজ দাবি আদায়ে শিক্ষার্থীরা ঐক্য ছিল বিধায় আমরা সফল হয়েছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দাবি আদায়ে সবাই ঐক্য থাকলে যে কোনো দাবি আদায় করা সম্ভব।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় এক পর্যায়ে শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও বিজয় উল্লাস করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১২

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৪

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৫

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৬

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৭

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৮

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৯

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

২০
X