জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পবিত্র কোরআন অবমাননার বিচারের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
জবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক মুসলমানদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু আইনি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ধর্ম অবমাননার বিচারে সরকারের নিকট নতুন আইন বাস্তবায়নের দাবি জানান তারা।

সোমবার (৬ অক্টোবর) যোহরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস ঘুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি।

এসময় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী বায়তুল হক বলেন, ইসলাম আমাদের আবেগের জায়গা। এখানে কেউ আঘাত হানলে আমরা চুপ করে থাকব না। কোরআন শরিফ ও নবীজীর অবমাননা করলে আমরা মেনে নেব না। সেই অপমানের যথাযথ জবাব দিবে ধর্মপ্রাণ মুসলমানরা।

শাখা ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মো. জায়েদ বলেন, কোরআন অবমাননা করা মানে হলো আল্লাহকে অবমাননা করা। ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধাচারণ করা। আমাদের দাবি কোরআনকে যারা অবমাননা করবে তাদের আইনের আওতায় আনতে হবে। এই অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান করতে হবে।

শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, শেখ হাসিনা তার বাপের হত্যাকারীদের আজীবন কারাদণ্ড দিয়েছিল, কিন্তু সমগ্র মানবতার আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-কে অপমানের শাস্তিতে কোনো আইন প্রণয়ন করেনি। আমরা ইন্টেরিম সরকারকে বলব, আপনার ব্লাসফেমি আইন প্রণয়ন করুন। ধর্ম অবমাননার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড করুন। এমন নজির স্থাপন করুন যেন কেউ আর এই দুঃসাহস না করে।

এসময় বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X