মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচন বর্জন এক প্যানেলের

চাকসু ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট’ সমর্থিত  ‘রেভ্যুলুশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল। ছবি : কালবেলা
চাকসু ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট’ সমর্থিত ‘রেভ্যুলুশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল। ছবি : কালবেলা

জাল ভোট, সইবিহীন ব্যালট পেপার প্রদানসহ ১০টি কারণ দেখিয়ে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ‘বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট’ সমর্থিত ‘রেভ্যুলুশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল।

বুধবার (১৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ বর্জনের ঘোষণা দেন প্যানেলের ভিপি প্রার্থী কেফায়েত উল্ল্যাহ।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচন কর্মকর্তার স্বাক্ষর ছাড়া অন্তত ৪০০ ব্যালট বাক্সে জমা পড়েছে বলে অভিযোগ তুলেছেন বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থীরা।

বুধবার বিকেল ৪টার দিকে এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন প্যানেলটির ভিপি প্রার্থী আবির বিন জাবেদ।

তিনি কালবেলাকে বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে ৩৩৬নং কক্ষে ৪০০টি ব্যালট পেপারে সই ছিল না। এটি অনিয়ম। ব্যালট পেপারেও নির্বাচনী কর্মকর্তার স্বাক্ষরের ঘর রয়েছে। একজন ভোটারের একাধিক ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এ ব্যাপারে ব্যবসায় প্রশাসন অনুষদের ৩৩৬ নম্বর কক্ষে দায়িত্বরত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাউসার হামিদ বলেন, শুরুতে ব্যালটে সই করার নির্দেশনা ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X