মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবি প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

চবির প্রকৌশলী মাহফুজুর রহমান সাময়িক বরখাস্ত

প্রকৌশলী মাহফুজুর রহমান। ছবি : কালবেলা
প্রকৌশলী মাহফুজুর রহমান। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হলেও মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমানের বিরুদ্ধে খারাপ আচরণ, অশালীন ও অসংগতিপূর্ণ ভাষা ব্যবহার এবং ঠিকাদারি কাজে বাধা প্রদানের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন পেশ করার জন্য উপাচার্য কর্তৃক গঠিত কমিটির তদন্তের স্বার্থে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিনি সাময়িকভাবে বরখাস্ত থাকাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বেতন-ভাতাদি পাবেন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাহফুজুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে কি না তা নির্ধারণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X