মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মাভাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : কালবেলা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : কালবেলা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজে এ খসড়া গঠনতন্ত্র উন্মুক্ত করেন।

এতে বলা হয়, আগামী ২৯ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা খসড়া গঠনতন্ত্রের উপর শিক্ষার্থী কল্যাণ পরিচালকের ই-মেইল [email protected] বরাবর মতামত প্রদান করতে পারবে।

এ বিষয়ে ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের প্রদত্ত মতামতের ভিত্তিতে ৩ নভেম্বরের মধ্যে সংশোধিত খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করা হবে। ৪ নভেম্বর শিক্ষার্থীদের জন্য পুনরায় সংশোধন করা খসড়া গঠনতন্ত্র উন্মুক্ত করা হবে। এছাড়া ৮ নভেম্বর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে।’

উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে গত ২৭ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের ২৫০তম সভায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. একেএম মহিউদ্দিনকে আহ্বায়ক ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিমকে সদস্য সচিব করে ৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রাসঙ্গিক অন্যান্য বিষয় পর্যালোচনা করা, ছাত্র সংসদ গঠনের প্রক্রিয়া নিয়ে মতামত ও সুপারিশ এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন করা কমিটির কার্যপরিধি নির্ধারণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X