বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

জকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক জরুরি সিন্ডিকেট সভায় সদস্যরা এ বিষয়ে নিজেদের মতামত জানান তিনি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করায় জকসু নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সকালে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়। ভোট গ্রহণের দিন সকালে এমন সিদ্ধান্তে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। ফলে নির্বাচনের নতুন তারিখ ও পরবর্তী করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় সিন্ডিকেট সভায় বসে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো এই নির্বাচনে অংশ নিতে সকাল থেকেই শিক্ষার্থীরা দলে দলে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান।

খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা ডাকে। সভায় শোকাবহ পরিস্থিতির কথা বিবেচনা করে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ক্ষোভ ও বিক্ষোভের মুখে প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি।

নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘শোকাবহ এই সময়ে আমরা নির্বাচনের উৎসব চাই না। এ জন্য জকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হচ্ছে।’

শোকের পরিবেশে নির্বাচনের আমেজ বজায় রাখা সম্ভব নয় বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X