জবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জকসুতে ছাত্রদলের ১৩ দফা ইশতেহার ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের ইশতেহার ঘোষণা। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলের ইশতেহার ঘোষণা। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতকরণ ও আবাসন সংকট নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ইশতেহার পাঠ করেন। পরে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে ইশতেহারের বিভিন্ন দফা উপস্থাপন করেন।

ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত প্যানেলের ১৩ দফার মধ্যে রয়েছে– গণতান্ত্রিক ও সুরক্ষিত ক্যাম্পাস নিশ্চিতকরণ; আবাসন সংকটের স্বপ্ন ও দীর্ঘ মেয়াদি সমাধান; মূল ক্যাম্পাসের অবকাঠামোগত সংস্কার, সম্প্রসারণ, আধুনিকায়ন ও দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজের দ্রুত সমাপ্তি নিশ্চিতকর; পরিবহন ও যাতায়াত ব্যবস্থার মানোন্নয়ন ও সম্প্রসার; স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ; মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিমা নিশ্চিতকরণ; শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন; হয়রানি মুক্ত ও দ্রুততর প্রশাসনিক সেবা নিশ্চিতকরণ; কর্মসংস্থান সৃষ্টি, ক্যারিয়ার উন্নয়ন ও নেটওয়ার্কিং শক্তিশালীকরণ; ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ; নারী শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা; বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা, সবুজায়ন; আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ।

এছাড়া এই সংবাদ সম্মেলনে একেএম রাকিবকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিন স্বতন্ত্র ভিপি প্রার্থী। তারা হলেন চন্দন কুমার দাস, রাকিব হাসান ও মাশরুফ আহম্মেদ।

এ সময় প্রার্থীরা বলেন, জবিয়ানদের অধিকার রক্ষার এ লড়াইয়ে আজ অনৈক্যের কোনো স্থান নেই। তাই বৃহত্তর স্বার্থে এবং একটি শক্তিশালী নেতৃত্ব উপহার দেওয়ার লক্ষ্যে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। এ সময় ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী রাকিবকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণাও দেন তারা।

সংবাদ সম্মেলনে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X