মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ইফতেখার মাহমুদের ইন্তেকাল, গভীর শোক প্রকাশ

প্রয়াত অধ্যাপক (সহযোগী) মো. ইফতেখার মাহমুদ | ছবি : সংগৃহীত
প্রয়াত অধ্যাপক (সহযোগী) মো. ইফতেখার মাহমুদ | ছবি : সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার মাহমুদ আর নেই। দীর্ঘদিন ধরে ব্রেন ক্যানসারে আক্রান্ত থাকার পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান এই শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবার।

বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইফতেখার মাহমুদ ছিলেন একনিষ্ঠ, জ্ঞাননিষ্ঠ ও দায়িত্বশীল শিক্ষক। তার অবদান ইস্টার্ন ইউনিভার্সিটির একাডেমিক ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিবৃতিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে এলএল.বি এবং ২০০৪ সালে এলএল.এম ডিগ্রি অর্জন করেন ইফতেখার। এরপর ২০০৫ সালে শিক্ষকতা জীবন শুরু করেন। প্রায় দুই দশকের এই যাত্রায় বেশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। একাডেমিক কাজের পাশাপাশি ইফতেখার ইস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সেন্টার ফর সোশ্যাল ইনোভেশন অ্যান্ড আউটরিচ (CSIO)-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X