মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জাপানের এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ২০ শিক্ষার্থী 

বাকৃবি উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা
বাকৃবি উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা

জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০ জন মেধাবী শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রত্যেককে প্রায় ৪০ হাজার টাকা করে প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে কৃষি অনুষদের আটজন, ভেটেরিনারি অনুষদের চারজন, পশুপালন অনুষদের চারজন এবং মাৎস্য বিজ্ঞান অনুষদের চারজন শিক্ষার্থী রয়েছেন।

এ বিষয়ে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া বলেন, জাপানের নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি, পশুপালন, ভেটেরিনারি সায়েন্স ও ফিশারিজ অনুষদের প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল বা দুই সেমিস্টারের ভিত্তিতে ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। আমরা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়। তারা আমাদের শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দিয়েছে এবং আর্থিক সহায়তা প্রদান করেছে।

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন (এনইএফ) একটি বেসরকারি সংস্থা, যা ১৯৮৯ সালের নভেম্বরে নাগাও প্রতিষ্ঠা করেন। উন্নয়নশীল দেশগুলোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে অবদান রাখতে এই সংস্থা কাজ করে আসছে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা ও শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে এনইএফ দীর্ঘদিন ধরে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে আসছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও ৪টি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বৃত্তির আওতাভুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X