মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শোভাযাত্রা। ছবি : কালবেলা
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে শোভাযাত্রা। ছবি : কালবেলা

মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানীর মাজারে শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সকাল ৮টায় তবারক বিতরণ করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এর আগে গতকাল রোববার (১৬ নভেম্বর) ‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা : মাওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও মাওলানা ভাসানী স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করা হয়।

এ ছাড়াও মাওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে ৭ দিনব্যাপী ভাসানী মেলা, মাওলানা ভাসানীর আন্দোলন সংগ্রামের ঐতিহাসিক বিভিন্ন চিত্র প্রদর্শনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X