রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীতে আজ কোথায় কী
রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

দুপুর ১২টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গুলশান চেয়ারপারসনের অফিসে বসবেন কূটনীতিকরা।

এ ছাড়াও বিকেল পৌনে ৩টার দিকে রেডিসন ব্লু’তে এফএসডি আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে যোগ দেবেন বিএনপি মহাসচিব। কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৫টায় নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপলটনে বিএনপি কেন্দ্রীয় অফিসে সকাল ১০টায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কন্টেন্ট উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এনসিপির কর্মসূচি

বাংলামোটরে এনসিপির কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় জাতীয় কৃষক শক্তি আয়োজিত ‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ফয়েজ আহমদ তৈয়্যব

আগারগাঁওয়ের ডাক ভবন মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ছাত্রশিবিরে কর্মসূচি

ঢাকা কলেজ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে সকাল ৭টায় বিক্ষোভ মিছিল করবে ছাত্রশিবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X