মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

উখিয়ায় রোহিঙ্গা শিবির। ছবি : কালবেলা
উখিয়ায় রোহিঙ্গা শিবির। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে দেলোয়ার হোসেন নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে ক্যাম্পের ই ব্লক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরএসও কমান্ডার মোহাম্মদ শফিকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সশস্ত্র সদস্য মুন্না গ্রুপের সদস্য দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এ সময় দেলোয়ারের ডান ঊরুতে দুটি গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করেন।

পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হলে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

ঘটনার মুহূর্তে গুলির শব্দ শুনে কুতুপালং পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, মৃত দেলোয়ার হোসেনের বাড়ি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকে। তার বাবা বশির আহম্মদ। তিনি মুন্না গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় জড়িত আরএসও সদস্য শফিক, নুর মোহাম্মদ, আজিজসহ আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X