জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি
ছবি : সংগৃহীত

সম্পূরক বৃত্তি, পুরান ঢাকায় নির্মাণাধীন হল ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণকাজের সর্বশেষ অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়ে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিকট স্মারকলিপি দিয়েছে দলটি। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেলসহ অন্য নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, কেরানীগঞ্জে প্রায় ২০০ একর জমিতে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ। আমরা প্রশাসনের কাছে জানতে চাই, নির্মাণকাজের অগ্রগতি কেমন ও কবে নাগাদ এর প্রথম ধাপের কাজ সমাপ্তির পরিকল্পনা রয়েছে। ছাত্রসমাজের জন্য এই রূপরেখাটি প্রকাশের জোর দাবি জানাচ্ছি।

এছাড়াও এতে পুরান ঢাকায় নির্মাণাধীন হলের সর্বশেষ অবস্থা ও শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদানের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসান ও আর্থিক সুবিধাসংক্রান্ত ৩টি গুরুত্বপূর্ণ দাবির বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে আমরা প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সমস্যাগুলো সমাধান করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমাদের আজকের স্মারকলিপির মূল লক্ষ্য ৩টি গুরুত্বপূর্ণ দাবির বাস্তব অগ্রগতি সম্পর্কে জানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X