ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে ‘পোষ্যকোটা বাতিল আন্দোলন, ঢাবি’ প্ল্যাটফর্মটির সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি : কালবেলা
ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে ‘পোষ্যকোটা বাতিল আন্দোলন, ঢাবি’ প্ল্যাটফর্মটির সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করেন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় ‘বৈষম্যমূলক পোষ্য কোটা’ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘পোষ্যকোটা বাতিল আন্দোলন, ঢাবি’ নামে একটি প্ল্যাটফর্ম।

শনিবার (০৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে প্ল্যাটফর্মটির সদস্যরা অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন। পরে দুই ঘণ্টা অবস্থান নিয়ে তারা ফিরে যায়।

কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা ‘বাপের জোরে সিট নয়, মেধার জোরে সিট চাই’, ‘পোষ্যকোটা রয়ে গেলে ডাকসু কী করে’সহ নানা স্লোগান দেয়।

এ সময় সংগঠনটির সংগঠক মো. রাকিব বলেন, পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরা ডাকসু, সব হল সংসদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্বারকলিপি দিয়েছি। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। করদাতাদের অর্থে পরিচালিত বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বজায় রাখা নিছক প্রহসন ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীও যেন পোষ্য কোটা দিয়ে ভর্তি হতে না পারে- এটাই আমাদের দাবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১০

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১২

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৫

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৬

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৭

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৮

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৯

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

২০
X