স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ফিরে আবেগী শোয়েব আখতার, ইচ্ছে মাছ-ভাত খাওয়ার

শোয়েব আখতার। ছবি : সংগৃহীত
শোয়েব আখতার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো যুক্ত হয়ে ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নিতে আসা এই কিংবদন্তি ফাস্ট বোলার ঢাকায় ফিরেই প্রকাশ করেছেন উচ্ছ্বাস ও আবেগ।

দীর্ঘ প্রায় নয় বছর পর বাংলাদেশে আসা রাওয়ালপিন্ডি এক্সপ্রেস দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, ঢাকায় ফিরলে তার মনে হয় নিজের ঘরেই ফিরে এসেছেন। শোয়েব বলেন, বাংলাদেশে তার অসংখ্য ভক্ত রয়েছে এবং প্রতিবার এ দেশে এলে তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।

ঢাকা ক্যাপিটালসের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় দারুণ রোমাঞ্চিত শোয়েব আখতার। বিপিএল সম্পর্কে তিনি বলেন, এটি একটি মানসম্মত ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট, যেটি তিনি নিয়মিত অনুসরণ করে আসছেন। একই সঙ্গে বাংলাদেশি ক্রিকেটার ও সমর্থকদের প্রশংসাও করেন এই সাবেক গতিতারকা।

ঢাকা ক্যাপিটালসের পেস আক্রমণে থাকা তাসকিন আহমেদকে নিয়ে আলাদা করে কথা বলেন শোয়েব। তার মতে, তাসকিন একজন আন্তরিক ও প্রতিভাবান ফাস্ট বোলার, যার সবচেয়ে বড় শক্তি হলো গতি এবং খেলাটার প্রতি প্রবল আবেগ। শোয়েব জানান, তাসকিনকে খুব বেশি বদলানোর প্রয়োজন নেই; বরং নিজের স্বাভাবিক গতিতে বল করাটাই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সমর্থকদের উদ্দেশে শোয়েব বলেন, তিনি ঢাকায় এসেছেন এবং খুব শিগগিরই ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের সঙ্গে দেখা করতে চান। মাঠের বাইরে ও ভেতরে সবার সঙ্গে সময় কাটানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।

এদিকে ঢাকায় এসে খাবারের কথাও ভুলে যাননি শোয়েব আখতার। হাসিমুখে তিনি বলেন, বাংলাদেশের খাবার তার খুব পছন্দ, বিশেষ করে মাছ আর ভাত। ঢাকায় থাকাকালীন এই ঐতিহ্যবাহী খাবারই খেতে চান তিনি।

বিপিএলের মেন্টর হিসেবে শোয়েব আখতারের এই আগমন ঢাকা ক্যাপিটালসের জন্য যেমন বড় প্রাপ্তি, তেমনি তরুণ পেসারদের জন্যও হতে পারে মূল্যবান শেখার সুযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

বেনজীরের দেশে আনা নির্ভর করবে ৩ বিষয়ের ওপর: শিশির মনির

পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা কত, জানালেন সড়কমন্ত্রী

পর্দার ‘বিউটিকুইন’ শাবানা, আজও দর্শকের হৃদয়ের ‘রানি’

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

১০

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

১২

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

১৩

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

১৪

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল ইসলাম

১৫

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১৬

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১৭

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৮

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৯

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

২০
X