মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জকসুতে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত রসায়ন বিভাগে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনের শুরু থেকেই এ বিভাগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ করা গেছে।

​বিভাগীয় সূত্রে জানা যায়, রসায়ন বিভাগে মোট ভোটার সংখ্যা ৫৩৫ জন। দুপুর ১২টা পর্যন্ত ১৮০টির মতো ভোট সংগ্রহ করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে ভোট প্রদানের হার ৩৫ শতাংশ ছাড়িয়ে গেছে।

​মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সরেজমিন বিজ্ঞান অনুষদ ভবনের রসায়ন বিভাগ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের সুশৃঙ্খল দীর্ঘ সারি। বিভাগের নবীন থেকে প্রবীণ সব বর্ষের শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে কেন্দ্রটি মুখর হয়ে ওঠে। অনেক শিক্ষার্থীকে ভোট দেওয়ার পর দলবেঁধে ছবি তুলতে এবং বিজয় চিহ্ন দেখাতে দেখা যায়।

​রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আকরাম আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবার ভোট দিচ্ছি, এটা অন্যরকম এক অনুভূতি। আমাদের বিভাগে ভোটের পরিবেশ খুবই চমৎকার। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই, সবাই লাইন ধরে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছি।

​প্রথম বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, প্রথম ভোটার হিসেবে একটু নার্ভাস ছিলাম, কিন্তু বড় ভাইবোনদের সহযোগিতা এবং সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগছে। আমরা এমন একজন প্রতিনিধি চাই যিনি সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবেন।

​কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার মুস্তাফিজুর রহমান জানান, রসায়ন বিভাগের শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। দুপুর পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ ভোট সংগৃহীত হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে প্রায় শতভাগ ভোট কাস্টিং হবে।

​উল্লেখ্য, বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনে ব্যালট গণনা করা হবে এবং সন্ধ্যা নাগাদ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফল ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X