জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জকসুর ভোট গণনা নিয়ে যা জানাল নির্বাচন কমিশন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে এখনো শুরু হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদের ভোট গণনা।

ভোট গণনা নিয়ে সিদ্ধান্ত নিতে প্যানেল ও স্বতন্ত্র ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক করবে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এই ঘোষণা দেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান।

তিনি বলেন, আমরা দুটি মেশিনে ভোট গণনা করছি। তবে দুটি মেশিনে ভিন্ন ভিন্ন গণনা দেখাচ্ছে। আমরা ট্রায়াল করেছি গত তিন দিন। এমন সমস্যা আগে হয়নি।

তিনি আরও বলেন, এ বিষয়ে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস প্রার্থীদের সঙ্গে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠক হবে। সেখানে আমরা অবশ্যই একটি ইনক্লুসিভ সিদ্ধান্ত নেব। সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা মিডিয়াকে অবগত করব।

এর আগে দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা বিগত বছরের ৩০ ডিসেম্বর। এদিন নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এর প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। এরপর দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফের জরুরি সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল।

এ ছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১০

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১১

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১২

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৫

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৬

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৭

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৮

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৯

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০
X