কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২:০৮ এএম
অনলাইন সংস্করণ

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল সংসদের উদ্যোগে এ আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

ডাকসুর ভিপি তার বক্তব্যে শেরে বাংলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, লাহোর প্রস্তাবের মাধ্যমে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির পথ প্রদর্শন, জমিদারি প্রথা উচ্ছেদে ভূমিকা, ঔপনিবেশিক শোষনে পিছিয়ে পড়া মুসলমান সমাজ তথা নিপীড়িত ও বঞ্চিত বাংলার মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে স্বাধীনতার প্রেরণা সৃষ্টি, কলকাতার জমিদার শ্রেণীর আধিপত্যের বিরুদ্ধে তার উঁচু শির এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে তার ভূমিকা শেরে বাংলা এ কে ফজলুল হককে আমাদের মাঝে অমর করে রেখেছে।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ, ফজলুল হক হল সংসদের ভিপি খন্দকার মোঃ আবু নাঈম, ফজলুল হক মুসলিম হলের হাউজ টিউটর জহির রায়হান, সলিমুল্লাহ মুসলিম হল সংসদের ভিপি জায়েদুল হক, শেখ মুজিবুর রহমান হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, মাস্টারদা সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক, ফজলুল হক মুসলিম হলের জিএস ইমামুল হাসান, ড. মুহম্মদ শহিদুল্লাহ্ হল সংসদের জিএস তাওকির হাসানসহ ফজলুল হক মুসলিম হল সংসদের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X