মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি কলা অনুষদের ডিন হলেন অধ্যাপক ড. কালাম

অধ্যাপক ড. আবুল কালাম সরকার। ছবি: সংগৃহীত
অধ্যাপক ড. আবুল কালাম সরকার। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) কলা অনুষদের ডিন হিসে‌বে নি‌য়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সা‌হিত‌্য বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চি‌ঠি‌তে এ তথ্য জানা‌নো হয়।

চিঠিতে বলা হয়, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১ম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী ১৮ মার্চ থেকে অনধিক ৯০ দিন অথবা পরবর্তী নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) সময়ের জন্য অনুষদের ভারপ্রাপ্ত ডিন নিয়োগ করেছেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ও উর্দু বিভাগ থেকে ফারসি ভাষা ও সাহিত্যে বিএ (সম্মান) এবং ২০০০ সালে একই বিষয়ে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। বিএ (সম্মান) পরীক্ষায় সম্মিলিতভাবে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়ায় তিনি অ্যাটর্নি আলমগীর স্বর্ণপদক ও কলা অনুষদে প্রথম স্থান অধিকার করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বৃত্তি লাভ করেন।

এমএ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি লাভ করেন ডক্টর আবেদা হাফিজ স্বর্ণপদক। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ফারসি ও উর্দু বিভাগে ফারসি বিষয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক।

তিনি ২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গানুবাদে ফারসি সাহিত্যচর্চা ১৯৭১-২০০৫ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০১২ সালে ইরান সরকারের বৃত্তি নিয়ে ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফারসি ভাষায় উচ্চতর কোর্স সম্পন্ন করেন।

ড. সরকার রচিত ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত গ্রন্থ বাংলাদেশে ফারসি অনুবাদ সাহিত্য ১৯৭১-২০০৫ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ নির্বাচিত হওয়ায় তিনি ২০১৮ সালের ‘ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স’ লাভ করেন। তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত ৫০টিরও অধিক আন্তর্জাতিক সেমিনারে ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন তি‌নি। দেশি-বিদেশি জার্নালে এ পর্যন্ত তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫৩টি।

ফারসি ভাষা শিক্ষাবিষয়ক গ্রন্থ গামে আউয়াল ইরানের সাদি ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়। তার রচিত তাঙ্গেশেকার দার বাংলাদেশ গ্রন্থটি ইরানের আল্লামা তাবাতাবায়ি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পাদিত MoU-এর অংশ হিসেবে প্রকাশিত হয়। এ গ্রন্থটি বিদেশে প্রকাশিত গ্রন্থ ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ নির্বাচিত হওয়ায় ড. সরকার ২০২৫ সালের ‘ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স’ লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X