চবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

আটক মো. উমর ফারুক। ছবি : কালবেলা
আটক মো. উমর ফারুক। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী পরিচয়ে প্রবেশের চেষ্টার সময় একজনকে আটক করেছে নিরাপত্তা প্রহরীরা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম- মো. উমর ফারুক (১৭) জোবরা এলাকার বাসিন্দা নুরুন্নবীর ছেলে। তিনি নিজেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী পরিচয় দিয়ে আসছিলেন।

আটকের পর জিজ্ঞাসাবাদে উমর ফারুক অভিযোগ স্বীকার করে বলেন, বন্ধুদের প্ররোচনায় আমি এ কাজ করেছি। মূলত বিশ্ববিদ্যালয়ের ভেতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সুবিধার জন্যই আইডি কার্ডটি বানিয়েছিলাম।

নিরাপত্তা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার মান্নান বলেন, বহিরাগতদের ব্যাপারে আমরা সবসময়ই কঠোর অবস্থানে আছি। মূল ফটক দিয়ে মোটরসাইকেল নিয়ে প্রবেশের সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিয়ে আইডি কার্ড দেখালে সেটি যাচাই করে আমরা বুঝতে পারি এটি ভুয়া। পরে তাকে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সহরাওয়ার্দী বলেন, সে শুধুমাত্র মোটরসাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্যে এ পথ অবলম্বন করেছে। আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছি। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X