ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক কর্তৃক ঢাকেবি শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিশ্ববিদ্যালয় আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের কারণে শিক্ষক কর্তৃক রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের এক শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ঢাকেবি) শিক্ষার্থীরা।

হেনস্তার শিকার হওয়া ছাত্রীর নাম রুহি। তিনি ওই কলেজের সমাজকর্ম বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী। একইসাথে তিতুমীর কলেজ ছাত্রদল কর্তৃক এক শিক্ষার্থীকে গুম করার ঘটনারও প্রতিবাদ জানান তারা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজের শহিদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি কলেজের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কলেজের মূল ফটকে এসে শেষ হয়। এসময় তারা, 'শিক্ষকরা বুলিং করে, প্রশাসন কি করে; বদরুন্নেসায় বুলিং করে, প্রশাসন কি করে, সন্ত্রাসীরা হমলা করে, প্রশাসন কি করে' ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে এক সংবাদ সম্মেলনে ঢাকেবির শিক্ষার্থী একরামুল হক জিহাদ বলেন, বদরুন্নেসার শিক্ষার্থী রুহি ভিসি স্যারের কাছে ইংরেজি কারিকুলামে পড়াশোনা করানোর দাবি জানান। এই দাবি করায় সেখানকার কিছু শিক্ষক তাকে জোর করে ইংরেজিতে 'মাইসেলফ প্যারাগ্রাফ' লিখতে বলেন এবং তাকে জোরপূর্বকভাবে সেই রচনাটা লিখানো হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) কেমিস্ট্রি ল্যাবের সামনে দিয়ে বান্ধবীরদের সাথে হেঁটে যাওয়ার সময় তাকে আবারো বুলিং করা হয়।

তিনি জানান, বুধবার (১৫ এপ্রিল) রাত ৭টার সময় সেই মেয়েটি বেশ কয়েকটা স্লিপিং পিল খেয়ে সে আত্মহত্যার চেষ্টা করে। পরবর্তীতে তার তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. সেলিম কর্তৃক সানি নামের এক শিক্ষার্থীকে অপহরণ করার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ভিসি স্যার যেদিন তিতুমীর কলেজ যান, সেদিন ঢাকেবির ২২-২৩ সেশনের সানি নামের এক শিক্ষার্থীকে অপহরণ করে রাজউকের একটি পরিত্যাক্ত ভবনে আটকে রেখে মানষিক ও শারিরীক নির্যাতন করে এবং মাদক দিয়ে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে।

ঢাকা কলেজ ছাত্রশক্তির সদস্য সচিব সজীব উদ্দিন বলেন, যারা ঢাকেবিতে আসছে তারা আমাদের সহযোদ্ধা। তারা ভেসে ভেসে আসে নাই, তারা সবাই বিপ্লবী। এই বিশ্ববিদ্যালয় হয়েছে একটা বিপ্লবের মাধ্যমে। রুহি যেই টিচারের মাধ্যমে বুলিং-এর স্বীকার হয়েছে তাকে আগামী ২৪ ঘন্টার ভিতরে বদরুনেসা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, ছাত্রদল নতুন কায়দায় ক্যাম্পাস গুলোতে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালু করেছে এবং অভিনব কৌশলে গুম করার প্রচেষ্টায় রয়েছে।

সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা বলেছি, যদি ছাত্রদল এই ধরনের সন্ত্রাস, গুম ও মাদকের সাথে জড়িয়ে কোন স্টুডেন্টকে হয়রানি করে তাহলে এই সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে ছাত্রদলকে আমরা ক্যাম্পাস ছাড়া করব।

এসময় দোষীদের বিচারের দাবিতে তিন দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো: ১। শিক্ষার্থী হেনস্তার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের ৩ দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। ২। প্রত্যেকটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে হবে ৩। ভয়ভীতি ও মিথ্যা মামলার রাজনীতি বন্ধ করে অপসংস্কৃতি বন্ধ করে বিশ্ববিদ্যালয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X