বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুর্যোগ ঝুঁকি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘কালচার এন্ড এডুকেশন ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি : কালবেলা
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘কালচার এন্ড এডুকেশন ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘কালচার এন্ড এডুকেশন ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ব্র্যাক ইউনিভার্সিটি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়টির স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট (পিপিডিএম) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বাংলাদেশে দুর্যোগ ঝুঁকি প্রশমনে উচ্চ শিক্ষা এবং উন্নত গবেষণার সুযোগ বিষয়ে আলোচনাই ছিল এই সেমিনারের লক্ষ্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। মূল বক্তা ছিলেন দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দফতরের (ইউএনডিআরআর) প্রধান মামি মিজুতোরি।

ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়াবলীর ডিরেক্টর জেনারেল ফাইয়াজ মুরশিদ কাজী, ব্র্যাকের ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেক্টর কেএএম মোর্শেদ, ব্র্যাক ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মাহবুব রহমান, রেজিস্ট্রার ড. ডেভিড ড্যাউল্যান্ড, ইউনেস্কো বাংলাদেশের অফিসার-ইন-চার্জ প্রধান সু ভাইজ, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং ব্র্যাক ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট এর অ্যাসিসটেন্ট অধ্যাপক ড. ইমন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন এর ডিন অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক। ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশন, সরকারি সংস্থা, জাতিসংঘ, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, বেসরকারি সংস্থা এবং শিক্ষা সংশ্লিষ্ট উর্ধ্বতন কমকর্তাবৃন্দ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তায় সরকারের সাফল্য তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দফতর এর সেন্ডাই ফ্রেমওয়ার্ক এর সাথে সামঞ্জস্য রেখে কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যা দুর্যোগ ঝুঁকির তিনটি মাত্রা মোকাবেলার ওপর গুরুত্বারোপ করে।

দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক দফতর এর হেড মামি মিজুতোরি বলেন, ‘দুর্যোগের ঝুঁকিসমূহকে আমাদের আরো ভালোভাবে জানতে হবে, ঝুঁকি সম্পর্কিত সিদ্ধান্তগুলো সম্পর্কেও নিশ্চিত হতে হবে, দুর্যোগ সম্পর্কিত সবগুলো ডিসিপ্লিনকে এক ছাতার নিচে আনতে হবে যাতে করে ২০২৬ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়ার ক্ষেত্রে দুর্যোগ যাতে কোনো বাধা না হয়ে দাঁড়াতে পারে। ’

ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ তার বক্তব্যে জাতীয় ও বৈশ্বিক পরিমণ্ডলে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় ব্র্যাক ইউনিভার্সিটির অ্যাকাডেমিক প্রোগ্রাম এবং গবেষণা কার্যক্রমসমূহের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

তিনি বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটি চলমান দুর্যোগ সম্পর্কিত সমস্যাসমূহ এবং তাদের বৈচিত্র্যের সাথে খাপ খাইয়ে নেওয়ার পাশাপাশি দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং দুর্যোগ প্রশমনের গুরুত্বপূর্ণ সমসাময়িক ধারণাগুলোর সাথে পরিচিত হতে বিশেষায়িত অ্যাকাডেমিক প্রোগ্রাম প্রস্তুত করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X