বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কিউএস র‌্যাঙ্কিংয়ে উঠে এলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

বুধবার (১০ এপ্রিল) ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়-এমন ৫৫টি বিষয়কে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে ২০২৪ সালের এ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী, এ বছর বিশ্বের ৯৫টি দেশের এক হাজার ৫৫৯টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ হাজার ৪০০টিরও বেশি একাডেমিক প্রোগ্রামের শিক্ষা ও গবেষণাকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে র‌্যাঙ্কিংয়ে স্থান দেওয়া হয়েছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন ক্যাটাগরিতে এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি বিষয়ে বাকৃবি বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৫১ থেকে ৪০০ অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।

ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, র‌্যাঙ্কিং নির্দেশকে বাকৃবি একাডেমিক রেপুটেশনে ৪৫.৮, সাইটেশন পার পেপারে ৭৬.৭, এমপ্লয়ার রেপুটেশনে ৪৯.২, এইচ-ইনডেক্স সাইটেশনে ৬৩.৮ এবং ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্কে ৩৮.৩ স্কোর অর্জন করেছে।

উল্লেখ্য, গত বছরের তুলনায় এ বছর র‌্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়েছে বাকৃবি। ২০২২ ও ২০২৩ সালে এই ক্যাটাগরিতে বাকৃবি ৩০১-৩৫০ এর মধ্যে ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বিষয়টি আমাদের জন্য আনন্দের। আমরা মূলত লাইফ সায়েন্স নিয়ে কাজ করি এবং আমাদের কাজের স্বীকৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। কিন্তু আমাদের র‌্যাঙ্কিংয়ে আরও আগানোর সুযোগ রয়েছে। শিক্ষার পরিবেশ যদি স্থিতিশীল থাকে এবং শিক্ষক-শিক্ষার্থীদের সর্বাত্মক প্রচেষ্টায় সেটি সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X