কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কারিগরি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঐচ্ছিক বিষয় সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বর্তমানে যারা দশম শ্রেণিতে অধ্যয়নরত তাদের রেজিস্ট্রেশন কার্ডে ঐচ্ছিক বিষয় যুক্ত না থাকলে চূড়ান্ত বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবে না।

সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২২ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের ঐচ্ছিক বিষয় সংযোজন প্রক্রিয়া অবশ্যই সম্পন্ন করতে হবে। বোর্ডের নির্দিষ্ট ই-সেবা প্ল্যাটফর্ম (www.bteb.gov.bd অথবা btebesheba.gov.bd) ব্যবহার করে লগইন করার পর ‘Optional Subject Add’ মেনুর মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে যে, নির্ধারিত তারিখের মধ্যে কোনো শিক্ষার্থীর ঐচ্ছিক বিষয় সংযোজন করা না হলে, সেই বিষয় পরীক্ষার প্রবেশপত্রে অন্তর্ভুক্ত হবে না। ফলে শিক্ষার্থী উক্ত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এর জন্য উদ্ভূত যে কোনো জটিলতার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

ঐচ্ছিক বিষয়ের তালিকা :

এসএসসি (ভোকেশনাল) : উচ্চতর গণিত-২ (কোড : ৫১৩২১), কৃষি শিক্ষা-২ (কোড : ৫১৩২২), জীববিজ্ঞান-২ (কোড : ৫১৩২৩) এবং বেসিক ট্রেড-২ (কোড : ৫১৩২৪)। শিক্ষার্থীরা এই চারটি বিষয় থেকে যে কোনো একটি নির্বাচন করতে পারবে।

দাখিল (ভোকেশনাল) : উচ্চতর গণিত-২ (কোড : ৫১৩২১), কৃষি শিক্ষা-২ (কোড : ৫১৩২২), জীববিজ্ঞান-২ (কোড : ৫১৩২৩), ইসলামের ইতিহাস-২ (কোড : ৫১৩২৫) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়-২ (কোড : ৫১৩২৬)। দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা এই পাঁচটি বিষয় থেকে যে কোনো একটি বেছে নিতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১০

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১১

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১২

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৩

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৪

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৬

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৭

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৮

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৯

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০
X