কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ, আসছে বিশেষ বিসিএস

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কার্যালয়। ছবি : সংগৃহীত

দেশের সরকারি কলেজগুলোতে বিদ্যমান শিক্ষক সংকট নিরসনে অবশেষে বিশেষ বিসিএস পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) পিএসসি থেকে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকস্বল্পতা একটি প্রকট সমস্যা হিসেবে চলে আসছিল। এই সংকট একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠদানে প্রতিবন্ধকতা তৈরি করছিল, তেমনি উচ্চশিক্ষার মান রক্ষায়ও চ্যালেঞ্জ তৈরি করছিল। নিয়মিত বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডারে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সময়সাপেক্ষ হওয়ায়, শূন্য পদ পূরণে ধীরগতি দেখা যাচ্ছিল।

এর ফলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের যেমন ভোগান্তি বাড়ছিল, তেমনি কলেজের একাডেমিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়ছিল।

পিএসসি সূত্রে জানা গেছে, এই নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা এবং আবেদনের সময়সীমা শিগগির পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

শিক্ষা ক্যাডারে যোগ দিতে আগ্রহী প্রার্থীদের বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য পিএসসির ওয়েবসাইটে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X