কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১০:৪৮ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কারিগরি শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার নতুন সূচি ঘোষণা

পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএম/বিএমটি) শিক্ষাক্রমের স্থগিত হওয়া পরীক্ষা গ্রহণের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে।

বুধবার (২৩ জুলাই) পরীক্ষার নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পূর্বে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, যেসব পরীক্ষা নানা কারণে স্থগিত হয়েছিল, সেগুলো নতুন সূচি অনুযায়ী ৩০ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী, দ্বাদশ শ্রেণির পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং একাদশ শ্রেণির পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

দ্বাদশ শ্রেণির পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে, ‘অফিস ম্যানেজমেন্ট (২১৮২৬/১৮২৬)’, ‘কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম-২ (২৩১২৮)’, ‘উচ্চতর হিসাববিজ্ঞান (২১২৮)’। এ পরীক্ষাগুলো ৩০ জুলাই বুধবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া ‘ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস-২ (২৩৩২৮)’ পরীক্ষা নেওয়া হবে ১৪ আগস্ট। এটি কেবল গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য।

এরপরের সময়সূচিতে ৩ আগস্ট ‘ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (২৩২৮)’ পরীক্ষা এবং ৬ আগস্ট ‘ই- মার্কেটিং (২৩৪২৮)’ ও ‘ক্ষুদ্র ব্যবসায় ব্যবস্থাপনা (২৪২৭)’ পরীক্ষা নেওয়া হবে।

একাদশ শ্রেণির পরীক্ষার সংশোধিত সময়সূচি অনুযায়ী, ৩০ জুলাই অনুষ্ঠিত হবে ‘অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল (২১৮১৩/১৮১৬)’ এবং ‘কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম-১ (২৩১১৮)’ পরীক্ষা। এরপর ১৪ আগস্ট (শুধু গোপালগঞ্জ জেলার জন্য) নেওয়া হবে ‘ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস-১ (২৩৩১৮)’। ৩ আগস্ট অনুষ্ঠিত হবে ‘ই- বিজনেস (২৩৪১৮)’ পরীক্ষা এবং ৬ আগস্ট হবে ‘ব্যবসায় উদ্যোগ (২৪১)’ পরীক্ষা।

এ ছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে শুরু হয়ে চলবে ১৩ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে বোর্ডে পাঠাতে হবে ১৪-২১ আগস্টের মধ্যে। প্রয়োজনে ছুটির দিনেও ব্যবহারিক পরীক্ষা নেওয়া যাবে বলে জানানো হয়েছে।

কারিগরি বোর্ড আরও জানিয়েছে, পূর্বে প্রকাশিত সময়সূচির বিশেষ নির্দেশাবলি ও অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X