কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

৪৭তম বিসিএস প্রিলির প্রবেশপত্র ডাউনলোড শুরু, পরীক্ষা ১৯ সেপ্টেম্বর

প্রতীকী ছবি : কালবেলা গ্রাফিক্স
প্রতীকী ছবি : কালবেলা গ্রাফিক্স

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর। এই বিসিএসের জন্য আবেদন করেছেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসব প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র সংগ্রহ শুরুর বিষয়টি জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) প্রবেশপত্র বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।

এর আগে, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর গত বছরের ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয় ৩১ ডিসেম্বর। ১ নভেম্বর ২০২৪ তারিখে যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল তারা আবেদন করতে পেরেছেন।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের মধ্যে প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, কৃষি ক্যাডারে ১৬৮, স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জনে ১৩৩১ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০) ১৩৬১ জন।

কারিগরি বা পেশাগত ক্যাডারে পদ ১ হাজার ৮৮৩টি, বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯২৯টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯টি, সরকারি মাদরাসা-ই-আলিয়ার জন্য প্রভাষকের পদ ২৭টি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইন্সট্রাক্টরের পদ ১২টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X