কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

জাকির নায়েকের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে যে তথ্য দিলেন ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও ড. জাকির নায়েক। ছবি : কোলাজ
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও ড. জাকির নায়েক। ছবি : কোলাজ

ইসলামী চিন্তাবিদ ড. জাকির নায়েকের বাংলাদেশে আসার ব্যাপারে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ড. জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন, তাদের একটি প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করেছেন। আমি ওনাদের বলেছি, এটা আমার ব্যাপার নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এ দুই মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবেন।’

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে শূরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাকির নায়েকের আসার ব্যাপারে আপনার সম্মতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, ‘না, আমার সম্মতি-অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান দেশে আসবেন, সেটি দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওনারা যদি পারমিট করেন, তবে উনি আসবেন।’

তিনি বলেন, ‘এরইমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি এ ব্যাপারে অবহিত নন। কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকেন। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না। সিদ্ধান্ত আমি দিতে পারি না।’

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১০

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১১

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১২

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৩

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৪

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৫

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৬

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৭

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

১৮

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

পুকুরে ভাসছিল মরদেহ

২০
X