স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:৪৬ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ক্ল্যাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা

ম্যাচে দুর্দান্ত এক গোল করেছেন রাশফোর্ড। ছবি : সংগৃহীত
ম্যাচে দুর্দান্ত এক গোল করেছেন রাশফোর্ড। ছবি : সংগৃহীত

এ যেন ঠিক সেই প্রতিক্রিয়াই, যা এক আহত দানবের হওয়া উচিত। রিয়াল মাদ্রিদের কাছে এল ক্ল্যাসিকো পরাজয়ের পর মনোবল ছিল চূর্ণ, ফ্লিকের বার্সেলোনা ছিল প্রশ্নের মুখে—এই দল কি সত্যিই লড়াইয়ে টিকতে পারবে? কিন্তু মন্টজুইকে এলচের বিপক্ষে মাঠে নেমে তারা দেখাল অন্য এক চেহারা। আগুনে শুরু, ধারাবাহিক নিয়ন্ত্রণ আর তিন ফরোয়ার্ডের তিন গোল—৩–১ গোলের জয়ে ক্ল্যাসিকোর ক্ষত মুছে আত্মবিশ্বাস ফিরে পেল বার্সা।

ম্যাচের প্রথম আট মিনিট এলচের দাপটে বার্সেলোনা যেন বলই ছুঁতে পারছিল না। এদার সারাবিয়ার দল সাহসী প্রেসিংয়ে বার্সাকে কোণঠাসা করে রেখেছিল। কিন্তু এই আক্রমণাত্মক মানসিকতাই হলো তাদের বিপর্যয়ের কারণ।

নবম মিনিটে এলচে রক্ষণের ভয়াবহ ভুলে বল কেড়ে নেন আলেহান্দ্রো বালদে, যিনি কাউন্টার অ্যাটাক থেকে পাস দেন লামিন ইয়ামালকে। ডান প্রান্ত থেকে ভিতরে ঢুকে ইয়ামাল তার বাঁ-পায়ের শটে বল পাঠান জালে।

এর তিন মিনিট পর আবারও বিপর্যয়। পেদ্রোসার স্লিপে বল কেড়ে নেয় ফেরমিন, যিনি নিখুঁত পাস দেন ফেরান তোরেসকে। গোলরক্ষক ইনাকি পেনাকে পরাস্ত করতে কোনো ভুল করেননি ফেরান—স্কোরলাইন তখন ২-০, ম্যাচের গতি তখন বার্সার দখলে।

তবুও এলচে হাল ছাড়েনি। নিজেদের খেলার ধরন বদল না করে তারা বল ধরে রাখার চেষ্টা চালিয়ে যায়। তার ফলও মেলে—প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত লো শটে গোল করেন রাফা মির। স্কোর ২-১, এবং বার্সেলোনার জন্য মুহূর্তিক চাপ।

তবে হাফটাইমের আগেই ফেরান তোরেসের এক শটে অবিশ্বাস্য সেভ করেন ইনাকি পেনা—নিজের সাবেক দলের বিপক্ষে এক নস্টালজিক দৃশ্য যেন।

দ্বিতীয়ার্ধে খেলা হয় দারুণ ওপেন। দুই দলই পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে, কিন্তু ফিনিশিংয়ের সূক্ষ্মতাই পার্থক্য গড়ে দেয়। দুইবার ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার সুযোগ পেয়ে আর মিস করেননি বার্সার ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍াশফোর্ড। ফেরমিনের নিখুঁত ক্রস ধরে ডি-বক্সে জায়গা তৈরি করে বজ্রগতির শটে জালে পাঠান বল—দৃষ্টিনন্দন গোল, স্কোর ৩-১।

এরপরও লড়াই থামায়নি এলচে। রাফা মিরের এক শট পোস্টে লেগে ফিরে আসে; কিন্তু ততক্ষণে ম্যাচ প্রায় নিশ্চিত। শেষ ১৫ মিনিটে রবার্ট লেভানডভস্কি নেমে মাঠে ফেরার বার্তা দেন, যদিও গোলের সুযোগ পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১০

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৩

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৪

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৫

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৬

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৭

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৮

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৯

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

২০
X