কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:২৯ এএম
অনলাইন সংস্করণ

সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় উপচেপড়া লোকসমাগম

তেনজিংয়ের নেতৃত্বে সন্দ্বীপের সেনারহাট থেকে শুরু করে সন্দ্বীপ কমপ্লেক্স হয়ে দলীয় কার্যালয় পর্যন্ত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হয়। ছবি : কালবেলা
তেনজিংয়ের নেতৃত্বে সন্দ্বীপের সেনারহাট থেকে শুরু করে সন্দ্বীপ কমপ্লেক্স হয়ে দলীয় কার্যালয় পর্যন্ত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হয়। ছবি : কালবেলা

চট্টগ্রামের সন্দ্বীপে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তরিকুল আলম তেনজিং।

রোববার (০২ নভেম্বর) তেনজিংয়ের নেতৃত্বে সন্দ্বীপের সেনারহাট থেকে শুরু করে সন্দ্বীপ কমপ্লেক্স হয়ে দলীয় কার্যালয় পর্যন্ত ধানের শীষের পক্ষে বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ চালানো হয়। এতে সন্দ্বীপের হাজারো মানুষের সমাগম ঘটে।

এ সময় তরিকুল আলম তেনজিং বলেন, বিএনপি তরুণদের আকাঙ্ক্ষার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে। এ লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে কারাগারে পরিণত করেছিল, দেশের নির্বাচন, ভোটাধিকার, অর্থনীতিসহ সব সেক্টরই ধ্বংস করে গেছে। দীর্ঘ দেড় দশক পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। মানুষের ভোটে বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশকে নাগরিকদের জন্য বাসযোগ্য, তরুণদের জন্য কর্মসংস্থানভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হবে।

তেনজিং স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X