খুলনা ব্যুরো
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৫২ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

খুলনায় বিএনপি অফিসে গুলি-বোমা হামলা, নিহত ১

খুলনার আড়ংঘাটায় বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়। ছবি : কালবেলা
খুলনার আড়ংঘাটায় বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়। ছবি : কালবেলা

খুলনার আড়ংঘাটায় বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইমদাদুল নামে একজনের মৃত্যুসহ দুই বিএনপি নেতা আহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আমরা সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। কুয়েট ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশের ফরেনসিক টিম ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে।’

জানা গেছে, বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে দলীয় নেতাকর্মীরা গুরুতর আহতাবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে দুর্বৃত্তরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে দুর্বৃত্তরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X