স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন ইরফান পাঠান-আম্বাতি রাইডুদের সাবেক সতীর্থ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজেশ বণিক। ছবি: সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজেশ বণিক। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরা রাজ্যের হয়ে রঞ্জি ট্রফিতে অধিনায়কের দায়িত্ব পালন করা, ভারতের প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার রাজেশ বণিক। আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এ তথ্য জানিয়েছে। পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে একটি সড়ক দুর্ঘটনায় মারা যান ৪০ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।

১৯৮৪ সালে জন্ম নেওয়া রাজেশ ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এ ছাড়া তিনি ২৪টি লিস্ট ‘এ’ম্যাচ ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০০১-২০০২ মৌসুমে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় রাজেশের। রাজ্য দলের অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন।

ইরফান পাঠান ও আম্বাতি রাইডুদের সঙ্গে ২০০০ সালে কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে ভারত অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন। একই বছর ভারতের অনূর্ধ্ব-১৫ দলের ইংল্যান্ড সফরেও তারা সতীর্থ ছিলেন। ত্রিপুরার হয়ে বিজয় মার্চেন্ট ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সিকে নাইডু ট্রফি, কোচ বিহার ট্রফিসহ বিভিন্ন বয়স-ভিত্তিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন।

আগরতলায় টিসিএ-এর সদর দপ্তরে রাজেশ বণিকের মৃত্যুতে শ্রদ্ধা জানানো হয়। টিসিএ সচিব সুব্রত দে বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক যে, আমরা একজন প্রতিভাবান সাবেক ক্রিকেটার এবং অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলের নির্বাচককে হারালাম। আমরা গভীরভাবে শোকাহত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১০

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১১

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১২

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৩

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৫

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৬

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৭

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৮

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৯

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

২০
X