কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৮:০২ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নতুন ৬ নির্দেশনা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি (১৪ দিন) বাতিল করা হয়েছে। এ সময়ে শিক্ষকরা কী পড়াবেন, সে বিষয়ে নতুন করে ৬টি নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আর নতুন এই নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সম্প্রতি মাউশির মাধ্যমিক শাখা থেকে প্রকাশিত নতুন ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা ৬টি হলো-

১. নতুন শিক্ষাক্রম অনুযায়ী সব বিষয়ের জন্য নির্ধারিত সব শিখন অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে। কোনো শিখন অভিজ্ঞতা কোনোভাবে অসম্পূর্ণ রাখা যাবে না।

২. ১০ নভেম্বরের মধ্যে সব শিখন অভিজ্ঞতা সম্পন্ন করে ‍১১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শেষ করতে হবে।

৩. বিদ্যমান কর্মদিবসের মধ্যে কীভাবে ষান্মাসিক মূল্যায়নের পরের শিখন অভিজ্ঞতাগুলো সম্পন্ন করা যেতে পারে, সে সম্পর্কিত বিষয়ভিত্তিক নির্দেশনা বা গাইডলাইন তৈরি করা হয়েছে। সব শিক্ষককে ওই গাইডলাইন অনুসরণ করতে হবে।

৪. ২৩ জুলাই থেকে নতুন গাইডলাইনস অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করতে হবে।

৫. গাইডলাইন অনুসরণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট বিষয়ের মাস্টার ট্রেইনার, জেলা-উপজেলা পর্যায়ের প্রশিক্ষকদের কাছ থেকে জেনে নেওয়া যেতে পারে।

৬. এ নির্দেশনা শুধু ২০২৩ শিক্ষাবর্ষের জন্যই প্রযোজ্য। ২০২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষক সহায়িকা অনুসরণ করে যথানিয়মে কার্যক্রম চলবে।

এর আগে বুধবার (১৯ জুলাই) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে সরকার। তবে এ ছুটি ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।

জানা গেছে, নির্বাচনের কারণে শিক্ষাবর্ষের মেয়াদ এক মাস কমানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানিয়েছেন, ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন ও অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ করা হবে।

এ অবস্থায় বাকি থাকা কর্মদিবসে ষান্মাসিক মূল্যায়নের পরের নতুন শিক্ষাক্রমের শিখন অভিজ্ঞতাগুলো সম্পন্ন করতে শিক্ষকদের জন্য একগুচ্ছ বিষয়ভিত্তিক নির্দেশনা বা গাইডলাইন তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সোমবার (২৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ওই গাইডলাইনগুলো প্রকাশ করা হয়।

অধিদপ্তর আরও বলছে, এনসিটিবি থেকে পাওয়া ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের নতুন গাইডলাইনগুলো অনুসরণ করে সব শিক্ষককে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X