কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পিপলস ইউনিভার্সিটিতে ‘ইংলিশ ল্যাংগুয়েজ ডে’ উদযাপন 

পিপলস ইউনিভার্সিটিতে ‘ইংলিশ ল্যাংগুয়েজ ডে’ উদযাপন 

ইংরেজি সাহিত্যের দিকপাল লেখক উইলিয়াম শেক্সপিয়ারের ৪৬১তম জন্মদিন উপলক্ষে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ (পিইউবি)-এর ইংরেজি বিভাগ ‘ইংলিশ ল্যাংগুয়েজ ডে’ পালন করেছে।

বুধবার (২৩ এপ্রিল) দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠান পালন করা হয়।

ইংরেজি বিভাগের একঝাঁক বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সব শিক্ষকের উপস্থিতিতে আইকিউএসি কনফারেন্স রুমে বেলা ১১টায় ‘ইংলিশ ল্যাংগুয়েজ ডে উদযাপন কমিটি’র কনভেনার তারেক সালাউদ্দিন মাহমুদ স্বাগত বক্তব্য প্রদান করেন। সূচনা পর্বে পিইউবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব শাহ্ নুরুন্নবী, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানসহ ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম. মাহবুবুজ্জামান প্রধান অতিথি, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য-সচিব জনাব মুহাম্মদ নাজমুল হাসান বিশেষ অতিথি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক আহমেদ রেজা মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

সূচনাপর্ব শেষে সকলে মিলে কেক কেটে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মোৎষব পালন করেন। পরের পর্বে পিইউবি’র কালচারাল ক্লাব ও ইংরেজি বিভাগের যৌথ প্রযোজনায় শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘কিং লিয়ার’-এর একটি দৃশ্য মঞ্চায়ন করা হয়। এতে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা নেহেরি দীপ্তি এবং ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের প্রধান আমিনুল আশ্রাফের মনোমুগ্ধকর অভিনয় সকলকে অভিভূত করেছে। এরপর ইংরেজি বিভাগের শিক্ষার্থীবৃন্দ কবিতা আবৃত্তি ও গানের মাধ্যমে উইলিয়াম শেক্সপিয়ারের জীবন ও সাহিত্যকর্মকে তুলে ধরেন।

মধ্যাহ্ন-ভোজনের বিরতির পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল গবেষণামূলক প্রবন্ধ নিয়ে ‘শেক্সপিয়ার সিম্পোজিয়াম’। এর প্রথমভাগে ইংরেজি বিভাগের ৬২তম (স্নাতক) ব্যাচের শিক্ষার্থী আয়েশা আক্তার প্লাবন শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নাটকে ’জেনডার ও পাওয়ার’ বিষয়টি আলোচনা করেন এবং সাবেক শিক্ষার্থী সৈয়দ অনির্বাণ শেক্সপিয়ারকে নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচারিত কৌতুকসমূহ চমৎকারভাবে উপস্থাপন করেন।

সিম্পোজিয়ামের দ্বিতীয়ভাগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের পিএইচডি রিসার্চ ফেলো চন্দ্রশেখর শিকদার শেক্সপিয়ারের সনেটের উপরে একটি মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়াও ইংরেজি সাহিত্যের অধ্যাপক অমল চক্রবর্তী শেক্সপিয়ারের রোমান্টিক কমেডি ‘অ্যাজ ইউ লাইক ইট’-এ জেন্ডার, প্রকৃতি ও ক্ষমতার পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া বিষয়ক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন।

সিম্পোজিয়ামের শেষভাগে, পিইউবি’র ইংরেজি বিভাগের নবীন প্রভাষক দিপু দেবনাথ শেক্সপিয়ারের ট্রাজিডিগুলোর সমসাময়িকতা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যদিকে সরকারি অধ্যাপক সালাহ্উদ্দিন আল ফারুক তার উপস্থাপিত প্রবন্ধে উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী চরিত্র হ্যামলেট ও কিং লিয়ারের ম্যাডনেসকে মার্টিন হাইডেগারের অস্তিত্ববাদী দর্শনের আলোকে আলোচনা করেন।

সবশেষে ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রতাপ দত্ত ‘শেক্সপিয়ার’স ব্রেইন’ শিরোনামে একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি এফেক্টিভ লিটারেরি থিওরিস্ট প্যাট্রিক কম হোগানের ‘ইমোশনাল ন্যারেটোলজি’র আলোকে ‘হ্যামলেট’ নাটকের এক অভিনব ব্যাখ্যা প্রদান করেন।

উপস্থাপিত গবেষণামূলক প্রবন্ধসমূহের সার্বিক দিক নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যাপক আহমেদ রেজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১০

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১১

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১২

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৩

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৪

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৫

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৬

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৭

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৮

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

১৯

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

২০
X