কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লার্নাথন ৩.০-এর চূড়ান্ত পর্বে বিইউবিটি শিক্ষার্থীরা বিজয়ী

লার্নাথন ৩.০-এর চূড়ান্ত পর্বে বিজয়ী বিইউবিটি শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
লার্নাথন ৩.০-এর চূড়ান্ত পর্বে বিজয়ী বিইউবিটি শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

ঢাকার মহাখালীর ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত প্রযুক্তি প্রতিযোগিতা লার্নাথন ৩.০-এর চূড়ান্ত পর্ব। এই আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রতিযোগীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। চূড়ান্ত পর্বে ৭টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিশেষজ্ঞ বিচারক প্যানেল প্রতিটি প্রকল্প মূল্যায়ন করেন ।

প্রতিযোগিতার অন্যতম আলোচিত ক্যাটাগরি এএসপি.নেট-এ বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) প্রতিনিধিত্বকারী দল ‘বাইনারি ব্রেইন্স’। দলটি তাদের আধুনিক ই-কমার্স প্ল্যাটফর্ম ভিত্তিক প্রকল্প ‘আমার টেক’ উপস্থাপন করে চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে।

বিজয়ী দলের নেতৃত্বে ছিলেন বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. এমরান হোসেন। দলের অন্যান্য সদস্যরা হলেন মো. ফাহমিদুল ইসলাম প্রান্ত এবং মো. রিফাতুল ইসলাম। তাদের প্রকল্পের ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ব্যবহারিক প্রয়োগের দিকগুলো বিশেষভাবে প্রশংসিত হয়। চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতিস্বরূপ তারা পান ৫০,০০০ টাকা অর্থমূল্যের পুরস্কার।

উল্লেখ্য, এ প্রতিযোগিতার পূর্বে ১৬ সপ্তাহব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ৫০৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দীর্ঘ প্রশিক্ষণ ও কঠোর বাছাইয়ের পর ৬৭টি দল চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে।

বিইউবিটির এ অর্জন সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, এই বিজয় আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা এবং কঠোর পরিশ্রমের স্বীকৃতি। বিইউবিটি সবসময় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত উৎকর্ষতায় উৎসাহিত করে এসেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিইউবিটি পরিবারের পক্ষ থেকে বিজয়ী দলকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১০

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১১

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১২

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৩

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৪

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৫

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৬

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৭

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৮

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৯

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

২০
X