কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলন প্রত্যাহার কারিগরি শিক্ষার্থীদের

সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত
সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা। ছবি : সংগৃহীত

মানোন্নয়নের দাবিতে দেশব্যাপী চলমান আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলামের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি পূরণের বিষয়ে আশাবাদী হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে ভবিষ্যতে জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মসূচি থেকে বিরত থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

সোমবার (২৬ মে) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সচিবের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধিরা আলোচনা করেন। বৈঠকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধি এবং আইডিইবি নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে সচিব জানান, শিক্ষার্থীদের ৬ দফা দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে একটি ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি চারটি বৈঠক সম্পন্ন করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে এবং সেই সুপারিশ বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে এবং তাদের অধিকাংশ দাবিই পূরণ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত শিক্ষার্থী শাহজালাল আহমেদ বলেন, আমরা সচিব স্যারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছি। আমাদের দাবি পূরণে তিনি যে আন্তরিকতা দেখিয়েছেন, তাতে আমরা আশাবাদী। এখন আমরা ক্লাসে ফিরেছি।

তিনি আরও বলেন, জনদুর্ভোগ তৈরি হতে পারে ভবিষ্যতে আমরা এমন কোনো কর্মসূচিতে যাব না। তবে আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে নাকি সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে, এ প্রশ্নের সরাসরি উত্তর দিতে কৌশলে এড়িয়ে যান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X