কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৯:১৬ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেতে যাচ্ছেন অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীরা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের দীর্ঘদিনের অর্থসংকট নিরসনে বড় বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ২ হাজার কোটি টাকা এবং ‘বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে' ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

২ হাজার ২০০ কোটি টাকার বরাদ্দের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছে। যারা বছরের পর বছর ধরে তাদের প্রাপ্য টাকার জন্য অপেক্ষা করছেন, তাদের কষ্ট কিছুটা কমবে।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বরাদ্দ অর্থ সরাসরি শিক্ষকদের হাতে যাবে না। ‘স্থায়ী তহবিল’ ও ‘মূলধন তহবিল' গঠনে কাজে ব্যবহৃত হবে।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অবসর সুবিধা বোর্ডের জন্য বরাদ্দ করা ২ হাজার কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ করা ২০০ কোটি টাকা লাভজনক সরকারি সিকিউরিটি বা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ দিয়েই শিক্ষকদের আবেদন নিষ্পত্তি করা হবে।

এই তহবিল গঠনের মূল উদ্দেশ্য হলো দুটি প্রতিষ্ঠানের আর্থিক ভিত্তিকে শক্তিশালী করা এবং একটি স্থায়ী সমাধানের পথে হাঁটা, যাতে ভবিষ্যতে আর অর্থসংকটের কারণে শিক্ষকদের আবেদন আটকে না থাকে।

এই প্রক্রিয়ায় প্রায় পাঁচ বছর ধরে ঝুলে থাকা ৭৫ হাজারেরও বেশি শিক্ষক-কর্মচারীর আবেদন দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে।

শর্ত অনুযায়ী, বিনিয়োগ করা ট্রেজারি বন্ডের মেয়াদ শেষে তা নবায়ন বা পুনরায় ট্রেজারি বন্ড কিনতে হবে এবং মূল তহবিল থেকে কোনো অর্থ অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। শুধু সুদ বাবদ প্রাপ্ত অর্থই চলতি তহবিলে জমা করে সেখান থেকে ব্যয় নির্বাহ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X