কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইডেন কলেজের ক্যান্টিনে খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের চরম অসন্তোষ

ইডেন মহিলা কলেজ ক্যান্টিন। ছবি : সংগৃহীত
ইডেন মহিলা কলেজ ক্যান্টিন। ছবি : সংগৃহীত

ইডেন মহিলা কলেজের আবাসিক হলগুলোতে খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিদিনের খাবারে গুণগত মান ও পরিমাণে গুরুতর ঘাটতির অভিযোগ করেছেন অনেক শিক্ষার্থী। রান্না করা খাবারে দুর্গন্ধ, পোকামাকড় এবং অপরিষ্কার উপকরণ থাকার কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও তারা শঙ্কা করছেন।

এক আবাসিক শিক্ষার্থীরা বলেন, ‘ভাত প্রায়ই শক্ত থাকে, ডাল পানির মতো পাতলা, আর সবজি বা মাছ সঠিকভাবে রান্না হয় না। মাঝে মাঝে এমন গন্ধ থাকে যে খাওয়ার ইচ্ছাই চলে যায়’।

বঙ্গমাতা হলের শিক্ষার্থী লিয়া বলেন, ‘খাবারের মান যেমন খারাপ, দাম তেমনই বেশি। এক টুকরো ছোট মুরগির জন্য ৪০ টাকা নেওয়া হয়। কখনো খাবারে পোকাও পাওয়া যায়। অতিরিক্ত তেল-মসলা ব্যবহারের কারণে অনেকে গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন’।

আরেক শিক্ষার্থী তামান্না আক্তার সাম্প্রতিক এক অভিজ্ঞতা শেয়ার করে বলেন, গত পরশু ক্যান্টিন থেকে নাস্তা আনি। রুমমেট খেয়ে বলল, ‘আপু, খাবারে গন্ধ!’ আমি নিজেও খেয়ে দেখি খাবার নষ্ট। ম্যামকে জানালে ক্যান্টিন মামাকে ডেকে নষ্ট খাবার ফেলে দিয়ে টাকা ফেরত দেওয়া হয়। কিন্তু প্রতিবার যদি এমন হয়, সমাধান কোথায়?

শুধু খাবারের মান নয়, পুষ্টিগুণ ও সুষম আহারের ঘাটতিও শিক্ষার্থীদের উদ্বেগের বড় কারণ। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে বাইরে থেকে বাড়তি খরচে খাবার কিনে খাচ্ছে।

ক্যান্টিন সহকারী মাহফুজ বলেন, গরম বেশি হওয়ার কারণে বুটে গন্ধ উঠেছিল। ক্যান্টিন পরিচালনার জন্য সরকারি কোনো বরাদ্দ পান কিনা জানতে চাইলে তিনি বলেন- না, গ্যাস না থাকলে লাকড়ি কিনে নিজের টাকায় চালাতে হয়।

বিষয়টি নিয়ে হল প্রশাসনের সঙ্গে কথা বললে, তারা ক্যান্টিন ম্যানেজারকে ডেকে এনে খাবারের মান নিশ্চিত করতে বলেন এবং প্রয়োজনে মেনু কমিয়ে হলেও মান বজায় রাখার নির্দেশ দেন।

এ বিষয় জানতে চাইলে হল প্রশাসনের পক্ষ থেকে অধ্যাপক নাজমুন নাহার বলেন, ‘আগে হলে সুপেয় পানির সমস্যা ছিল, যা এখন সমাধান হয়েছে। আমরা শিক্ষার্থীদের অন্য সমস্যাগুলোর সমাধানেও সচেষ্ট।’

শিক্ষার্থীরা দ্রুত কার্যকর পদক্ষেপ এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন, যাতে তারা নিরাপদ ও পুষ্টিকর খাবার পেতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X