জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০১:২২ এএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

শহীদ সাজিদের পরিবারের সঙ্গে জবি শিবিরের ঈদ শুভেচ্ছা বিনিময়  

শহীদ সাজিদের পরিবারের সঙ্গে জবি শিবিরের সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা
শহীদ সাজিদের পরিবারের সঙ্গে জবি শিবিরের সাধারণ সম্পাদক। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ইকরামুল হক সাজিদের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতারা।

শনিবার (৭ জুন) শাখা শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম শহীদ সাজিদের পরিবারের সঙ্গে দেখা করেন।

এ বিষয়ে রিয়াজুল ইসলাম বলেন, শহীদ সাজিদ ভাই আমাদের গর্ব ও প্রেরণার উৎস। সাজিদ ভাইদের আত্মত্যাগের বিনিময়ে আজ জাতি এক স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়েছে। ইসলামী ছাত্রশিবির সবসময় শহীদ পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা সাজিদ ভাইয়ের বাবার অসুস্থতার খবর পেয়েছি এবং পরিবারকে আশ্বস্ত করেছি যে আমরা সবসময় তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

শাখা শিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের সব শহীদ ও আহত পরিবারের কাছে এ জাতি চিরঋণী। তাদের প্রতি দায়িত্ববোধ থেকেই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করছি। তারই অংশ হিসেবে শহীদ ইকরামুল হক সাজিদ ভাইয়ের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি এবং ঈদ উপহার প্রদান করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সবসময় শহীদ সাজিদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।

শহীদ সাজিদের বোন ফারজানা হক বলেন, সাজিদের চলে যাওয়া আমাদের পরিবারের ওপর যে আঘাত এনেছে, তা কখনোই পূরণ করা সম্ভব নয়। এখন বাবার অসুস্থতা আমাদের আরও এক দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। সবার কাছে দোয়া চাই আমাদের পরিবারের জন্য। আজ শিবিরের ভাইয়েরা আমাদের খোঁজ নিতে বাসায় এসেছেন, এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X