জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১১:৩৩ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৫, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আটক

আটক আব্দুস সালাম সুমন। ছবি : কালবেলা
আটক আব্দুস সালাম সুমন। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সেকশন অফিসার আব্দুস সালাম সুমনকে আটক করেছে পুলিশ। তিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলায় জড়িত ছিলেন বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করছেন।

শুক্রবার (৬ জুন) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি বাজার থেকে জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

আটক সুমন বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

নাজিরপুর থানার ওসি মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, আব্দুস সালাম সুমন নামের একজন ব্যক্তিকে বৈঠাকাটা বাজার থেকে উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ হেফাজতে থেকে নেয়া হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

অভিযোগ রয়েছে, আব্দুস সালাম সুমন ২০০৪-২০০৫ সালে ছাত্র থাকাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি ২০১৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে চাকরি নিয়ে কর্মরত আছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৪ ডিসেম্বর ঢাকা কোর্ট চত্বরে পুলিশ প্রহরায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছিল ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X