জবি প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জবি শিবিরের ওসমান হাদির কবর জিয়ারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‎ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির।

‎রোববার (২১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারা।

‎এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের নেতৃত্বে জকসুর শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পদপ্রার্থী এবং সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎শাখা শিবিরের সভাপতি ও অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আজ আমরা তার কবর জিয়ারত করেছি। ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে হাদি ছিলেন একজন লড়াকু সৈনিক। তিনি কেবল একটি নাম নন; বরং তরুণদের হৃদয়ে জ্বলতে থাকা এক চেতনা। শহীদের রক্ত কখনো বৃথা যায় না ইনশাআল্লাহ, শহীদ হাদির অসমাপ্ত কাজ আমরা সম্পন্ন করব।

শাখা শিবিরের সাধারণ সম্পাদক ও অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ বলেন, জুলাই বিপ্লবের বীর শহীদ ওসমান হাদি ভাইয়ের রেখে যাওয়া প্রেরণাকে ধারণ করে তার রুহের মাগফিরাতের পরে আমরা আমাদের ক্যাম্পেইন শুরু করেছি।

গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার সার্জারি হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তার দাফন সম্পন্ন হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১০

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১১

চলন্ত মাইক্রোবাসে আগুন

১২

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৩

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৪

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৫

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৬

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৭

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৮

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৯

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

২০
X