বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে ঢাবিতে অবস্থান কর্মসূচি 

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

রোববার (১৫ জুন) সকাল ১০টা থেকে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। পরবর্তীতে তার সঙ্গে যোগ দেন ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম ও ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সাদমান আব্দুল্লাহ।

এ বিষয়ে বিন ইয়ামিন মোল্লা বলেন, ডাকসুর সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা, নির্বাচন কমিশন গঠন ও তপশিল ঘোষণা না করা পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

ডাকসুকে সব শিক্ষার্থীর প্রাণের দাবি উল্লেখ করে তিনি বলেন, আজ আমরা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে এসেছি। ডাকসু নিয়ে আর কোন টালবাহানা শিক্ষার্থীরা মেনে নেবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই অতি দ্রুত নির্বাচন কমিশন গঠন ও তপশিল ঘোষণা করতে হবে।

উল্লেখ্য, ডাকসুর রোডম্যাপসহ তিন দফা দাবিতে গত ২১ মে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেছিলেন বিন ইয়ামিন মোল্লাসহ তিন ছাত্রনেতা। প্রায় ৭২ ঘণ্টা অনশন পালনের পরে ঢাবি উপাচার্যের আশ্বাসে তারা অনশন ভাঙেন। সে সময় দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X