কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষকদের সম্মানী নিয়ে সুখবর দিল শিক্ষা বোর্ড

পরীক্ষার খাতা। ছবি : সংগৃহীত
পরীক্ষার খাতা। ছবি : সংগৃহীত

শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে পরীক্ষকদের দীর্ঘদিনের অনীহা দূর করতে সম্মানী বৃদ্ধি এবং তা দ্রুত পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দারের ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

অধ্যাপক কামাল হায়দার জানান, পরীক্ষকদের অনীহার অন্যতম প্রধান কারণ ছিল অপর্যাপ্ত সম্মানী এবং সম্মানী পেতে দীর্ঘসূত্রতা। বর্তমানে মাধ্যমিক পরীক্ষায় প্রতি খাতার জন্য ৩৫ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ৪০ টাকা দেওয়া হয়, যা পেতে সাত থেকে আট মাস সময় লেগে যায়।

এ বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের কাছে উত্থাপন করা হলে তিনি সম্মানী বৃদ্ধির বিষয়ে সম্মতি জানান। পরে চেয়ারম্যান এবং অন্য সব বোর্ডের চেয়ারম্যানের সহযোগিতায় মাধ্যমিক পরীক্ষায় বিষয়প্রতি সম্মানী ৩৫ থেকে বাড়িয়ে ৪৫ টাকা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিষয়প্রতি সম্মানী ৪০ থেকে বাড়িয়ে ৫০ টাকা করার প্রস্তাব আন্তঃবোর্ড সমন্বয় কমিটিতে অনুমোদিত হয়। একই সঙ্গে নিরীক্ষকদের সম্মানী ৫ থেকে বাড়িয়ে ৮ টাকা করার প্রস্তাবও অনুমোদন লাভ করেছে।

সম্মানী দেরিতে পাওয়ার অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক কামাল হায়দার জানান, চলতি বছর থেকে ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের ৬০ দিনের মধ্যে পরীক্ষক, প্রধান পরীক্ষক এবং নিরীক্ষকদের ব্যাংক হিসাবে তাদের সম্মানী জমা দিয়ে দেবে।

শিক্ষা বোর্ডের এই পদক্ষেপের ফলে বোর্ড পরীক্ষার খাতা মূল্যায়নে সম্মানিত শিক্ষকদের অনীহা দূর হবে এবং ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা খাতা মূল্যায়নে আরও আগ্রহী হবেন বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১০

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১১

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১২

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৩

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৪

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৫

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৬

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৭

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৮

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

২০
X