কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইআইইউর শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে ডিএমপির বক্তব্য

নতুনবাজার মোড়ে ইউআইইউ শিক্ষার্থীরা ও ইনসেটে ডিএমপির লোগো। ছবি : সংগৃহীত
নতুনবাজার মোড়ে ইউআইইউ শিক্ষার্থীরা ও ইনসেটে ডিএমপির লোগো। ছবি : সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইআইইউ) শিক্ষার্থীদের আন্দোলন এবং পুলিশের অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২১ জুন) দুপুরে এ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ইআইইউ শিক্ষার্থীদের একাংশের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টায় নতুনবাজার মোড়ে ৩০-৪০ জন শিক্ষার্থী অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। কর্মসূচির শুরুতে কয়েক দফায় আন্দোলনকারীদের সাথে দায়িত্বরত পুলিশ সদস্যরা আলোচনা করেন এবং জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি না করে রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন।

এতে বলা হয়, বারবার অনুরোধ সত্ত্বেও জনগণের চলাচলের রাস্তা না ছাড়ায় জনগণের ভোগান্তি হ্রাসকল্পে সকাল সাড়ে ১০টায় দায়িত্বরত পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। পরবর্তীতে সকাল পৌনে ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীরা পুনরায় রাস্তা দখল করে আন্দোলন শুরু করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে উদ্ভূত সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত আছে।

বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে এবং কোনোরূপ বলপ্রয়োগ ব্যতীত আলোচনার মাধ্যমে ওই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে তথাপি কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছেন যা একেবারেই ভিত্তিহীন। এমতাবস্থায়, ওই ঘটনা নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। বাড্ডা-কুড়িল রোডের এক পাশে যানবাহন চলাচল অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১০

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১২

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৩

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৪

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৫

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৬

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৭

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৮

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

১৯

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

২০
X