কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি টার্গেট করবে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের ‘বৈধ লক্ষ্য’ হিসেবে দেখা হবে।

শুক্রবার (২ জানুয়ারি) তিনি এই হুঁশিয়ারি দেন। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বা দুঃসাহস দেখায়, তাহলে ইরান কঠোর জবাব দেবে।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন।

ট্রাম্প বলেছিলেন, ইরানে সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভ দমন করে, তাহলে যুক্তরাষ্ট্র আন্দোলনকারীদের পাশে থাকবে। এ বিষয়ে গালিবাফ অভিযোগ করেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের বিক্ষোভকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করেছে, তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ইরানি সরকার সাধারণ বিক্ষোভকারীদের বিদেশি শক্তির দালাল হিসেবে দেখে না।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। দেশটির মুদ্রা রিয়ালের মূল্য ভয়াবহভাবে কমে যাওয়ায় এবং নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেন। পরে এই আন্দোলন বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়ে এবং অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক স্লোগানও ওঠে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X