কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুতই, ইউজিসির আশ্বাস

সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার বিষয়ে আশাব্যাঞ্জক অগ্রগতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (২৪ জুন) শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক সভায় ইউজিসি জানিয়েছে, চলতি মাসের শেষদিকে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। একই সঙ্গে খুব শিগগিরই জারি করা হবে নতুন বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ।

সভায় উপস্থিত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. আবির হাসান অভি জানান, ইউজিসির এই সভায় চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এগুলো হলো- ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি, বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও লোগো নির্বাচন, পরীক্ষার ফলাফল প্রকাশ এবং রিটেকের সুযোগ। ইউজিসি জানিয়েছে, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও বিশ্ববিদ্যালয়ের কাঠামো উপস্থাপন করা হবে।

লোগো নির্বাচনের বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। আগামী ১-২ সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের ইউজিসিতে আমন্ত্রণ জানিয়ে এই প্রক্রিয়া শুরু হবে, যেখানে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে লোগো চূড়ান্ত করা হবে।

বর্তমান শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা ও ফলাফলসংক্রান্ত বিষয়ে ইউজিসি জানিয়েছে, ফলাফল দ্রুত প্রকাশে অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে এবং অকৃতকার্য শিক্ষার্থীদের রিটেকের সুযোগও দেওয়া হবে।

সভায় প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইউজিসি শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে যে, দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্রপতির সম্মতিতে অধ্যাদেশ প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা ইউজিসির কাছে একটি বিশেষ আবদার জানায় যে, ৫ আগস্ট, যেদিন ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল, সেদিনই যেন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। ইউজিসি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আজকের বৈঠকে ইউজিসির পক্ষ থেকে যে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে, তা আমাদের দীর্ঘদিনের আন্দোলনের একটি বড় অর্জন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির আশ্বাস, ভর্তি প্রক্রিয়া শুরু এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে লোগো নির্বাচনের মতো উদ্যোগ আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে আশার আলো দেখাচ্ছে।

উল্লেখ্য, সাত কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। মার্চ মাসে ইউজিসিতে শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এই নাম নির্ধারণ করা হয়। নামটি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং উপদেষ্টা পরিষদের অনুমোদন শেষে রাষ্ট্রপতির সম্মতিক্রমে অধ্যাদেশ জারি করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X