কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

৭ কলেজের খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক আজ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর সরকারি সাতটি কলেজকে একীভূত করে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত খসড়া অধ্যাদেশ নিয়ে আজ বৈঠকে বসছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম পরিচালনার পদ্ধতি এবং শিক্ষার্থীদের সুবিধা-সংক্রান্ত বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে।

খসড়া অধ্যাদেশ প্রণয়নের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রস্তুতের কাজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। অংশীজনের কাছ থেকে পাওয়া মতামত যাচাই-বাছাই করে সেগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা যেন একটি সুন্দর ও অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করতে পারেন—সে বিষয়টি সামনে রেখেই অধ্যাদেশ প্রণয়ন করা হচ্ছে। তবে তাড়াহুড়া না করে ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, রাজধানীর সাতটি সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে এসব কলেজের স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হতো। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় এ দায়িত্ব পায়। তবে সর্বশেষ গত ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও প্রত্যাহার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X