জবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

জাতির উন্নতির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন : মির্জা গালিব

বক্তব্য রাখেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। ছবি : কালবেলা

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. মির্জা গালিব বলেছেন, একটি জাতির উন্নতির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। একজন বাংলায় কথা বলে না পাহাড়ি ভাষায় কথা বলে, হিন্দু না মুসলমান এটা কোনো বিষয় না।

তিনি বলেন, নাগরিক ও ছাত্র হিসেবে সকলের অধিকার সংরক্ষিত থাকবে। এই রকম একটি সামাজিক চুক্তিতে আমাদের যেতে হবে। রাজনীতিকে পেশিশক্তির সংস্কৃতির কুৎসিততা থেকে মুক্ত করতে হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব বলেন তিনি।

মির্জা গালিব বলেন, রাজনীতির জন্য পেশিশক্তি দিয়ে কাউকে হেনস্তা করা ঠিক নয়। একটি কালেক্টিভ জাতি গঠন করতে হবে। যারা দেশের প্রয়োজনে কাজ করবে। জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হবে। তবেই একটি উন্নত জাতি, দেশ গড়তে এই ঐক্যের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, এই দেশের তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তনের আাকাঙ্খা রয়েছে। এই আকাঙ্খা পূরণে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তরুনদের স্কিলড ম্যানপাওয়ারে পরিণত করতে হবে। রাজনৈতিক সচেতন এবং টেকনোলজিক্যাল প্রতিযোগিতায় যুগোপযোগী হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভপতি জাহিদুল ইসলাম বলেন, পৃথিবীর একটি অর্জন অন্য একটি অর্জনের পথ খুলে দেয়। কোনো অর্জনের পর অতি উৎসাহী না হয়ে পরবর্তী অর্জনের জন্য নতুন পরিকল্পনা করতে হবে। আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখি সেখনে উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন শিক্ষার্থী কম। বিশ্ববিদ্যালয় মানুষ তৈরির কারখানা হওয়া উচিত। কিন্তু এখানে তা হয় না।

তিনি আরও বলেন, যে রাষ্ট্রের সংবিধান একটি দ্বন্দ্বের ওপর প্রতিষ্ঠিত তা দিয়ে সুষ্ঠু রাজনীতি পাওয়া যায় না। গালাগালিকে গলাগলিতে রূপান্তরের রাজনীতি তুলে ধরতে চায় ছাত্রশিবির। ছাত্র রাজনীতি হবে ভাবিষতে এ জাতির নেতৃত্ব প্রদানের। বাংলাদেশ হলো একটি সুন্দর একটা বাগান, যেখানে কোনো মালি নাই। এই তরুণ সমাজ সৎ, দেশপ্রেমিক ও দক্ষ হবে। যারা দেশ পরিচালনা করবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পল্টন থানার আমির ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহীন ইসলাম বলেন, আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই।

ঢাকা দক্ষিণ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ের পড়ার খরচের বড় অংশ রাষ্ট্র বহন করে। এই টাকা একজন রিকশাচালক, দিনমজুরের টাকা। তাদের আয়ের একটা অংশ আমাদের পড়ালেখার পিছনে ব্যয় হয়। তাই তাদেরকে যথাযথ সম্মান ও শ্রদ্ধা করতে হবে। সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আমাদের সুশিক্ষিত হয়ে উঠতে হবে। আমাদের উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষা নিতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো রেজাউল করিম বলেন, আমরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কার্যক্রম সব বিশ্ববিদ্যালয়ের আগে শুরু করেছি। আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। ছাত্রশিবির আজ যেই উদ্যোগ নিয়েছে অন্যান্য ছাত্রসংগঠনকে এরকম কার্যক্রম আয়োজনের আহ্বান জানাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড মোহাম্মদ বিলাল হোসাইন, ছাত্র হল প্রোভোস্ট-১ ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান সাদী উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনটির কেন্দ্রীয় ও শাখা শিবিরের অন্য নেতৃত্বসহ নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X