কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুর ভিপি প্রার্থী জুলিয়াস সিজারকে কারণ দর্শানোর নোটিশ

জুলিয়াস সিজার তালুকদার ও ডাকসু ভবন। ছবি : সংগৃহীত
জুলিয়াস সিজার তালুকদার ও ডাকসু ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ফেসবুক পেজ বন্ধ না করায় এর অ্যাডমিন ও ডাকসু ভিপি পদপ্রার্থী জুলিয়াস সিজার তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বায়ক ড. গোলাম রব্বানী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়, আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’র মাধ্যমে ডাকসু নির্বাচনের প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা এবং চরিত্রহননের বিষয়ে অভিযোগ পেয়ে আপনার পেজটি বন্ধ রাখার বারংবার অনুরোধ করা সত্ত্বেও অদ্যাবধি আপনার পেজটি বন্ধ করেননি।

তাতে আরও বলা হয়েছে, এমতাবস্থায়, ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ৩য় তলার উত্তর পাশের সভাকক্ষে ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের জরুরি সভায় সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।

ডাকসু নির্বাচন নিয়ে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। প্যানেলগুলো একে অপরের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্র হননের অভিযোগ তুলেছে। এ কারণে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক জনপ্রিয় ফেসবুক গ্রুপ ও পেজগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ পেজ বন্ধ করার জন্য সিজারকে আগেও অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা মানেননি, ফলে নোটিশ জারি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১০

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১১

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১২

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৩

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৪

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৫

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৬

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৭

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৮

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

১৯

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

২০
X